বিশ্বনবীর (সা.) আগমনে আলোকিত হয়েছিল মানবতা : কাদের গণি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, আল্লাহর বিধান প্রতিপালন ও প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের অনুসরণই দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তির একমাত্র পথ। মহানবী (সা.) ঘোরতর শত্রুদের সঙ্গেও সর্বাবস্থায় কোমল এবং সর্বোত্তম আচরণের মূর্ত প্রতীক ছিলেন। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির … Read more

ময়মনসিংহে এনসিপি নেতার ওপর হামলা

ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানার ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কাশিগঞ্জ বাজারে পথরোধ করে এই হামলা চালানো হয়। মাসুদ রানা (৩৬) উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের আ. আজিজের ছেলে। তিনি ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য ও … Read more

দাফন করতে গিয়েই বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে দাদার মরদেহ দাফনের সময় বিদ্যুৎস্পর্শে নাতিসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছোটরঘুনাথাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ছোটরঘুনাথপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে ও নিহত আনিচ হাওলাদারের নাতি সরোয়ার হাওলাদার (২২) এবং এক‌ই গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (৩০)। স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত ওই এলাকার … Read more

কার্টনের ভেতরে নবজাতকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশে পড়ে থাকা কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাড়িখাল ইউনিয়নের কবুতর খোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, কবুতরখোলা এলাকায় রাস্তার পাশে একটি কার্টনে শিশুর মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। … Read more

২০ জনকে কামড়ানো পাগলা ঘোড়াটি মারা গেছে

ফরিদপুরের বোয়ালমারীতে মানুষকে কামড়ানো সেই পাগলা ঘোড়াটি মারা গেছে। তবে ঘোড়াটির মালিকের খোঁজ পাওয়া যায়নি। পরে মৃত ঘোড়াটি স্থানীয়রা মাটিচাপা দেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলের উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা বিশ্বাসপাড়ার রবিউল মোল্লার বাড়ির পাশে একটি বাগানে ঘোড়াটি মারা যায়। পরে স্থানীয়রা মাটি খুঁড়ে চাপা দেন। ‎স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন বলেন, ‌আমাদের এলাকার ইমরুল ও জাকারিয়া … Read more

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় এ ঘটনা ঘটে। বিস্তারিত আসছে…

ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (০৭ সেপ্টেম্বের) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে হবে। বিসিএস … Read more

‘জুলাই যোদ্ধাদের নিজ কর্মে প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে’

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিজ নিজ কর্মে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে যথাযথ পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। রোববার (৭ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ তথ্য জানান। ফারুক-ই-আজম বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে জুলাই শহীদ পরিবার … Read more

গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের যোগদানের নির্দেশ, না মানলে ব্যবস্থা

কর্মস্থলে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিসেবা হওয়ায় এই সেবা প্রদানে বাধাদান বা বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিসেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। … Read more

ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে সরকারের নতুন নির্দেশনা

ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ ছাড়া রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়ে তিনি জানান, এ নিয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব … Read more