ভারত-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বিশ্ব ক্রীড়াঙ্গনে রোববার (১৪ সেপ্টেম্বর) রয়েছে বেশ কয়েকটি ইভেন্ট। এশিয়া কাপে রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এ ছাড়া রাতে নিজেদের লিগে রয়েছে ম্যানচেস্টার ডার্বি এবং বার্সেলোনার ম্যাচ। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি- ক্রিকেট এশিয়া কাপ ক্রিকেট ভারত-পাকিস্তান রাত সাড়ে ৮টা, টি স্পোর্টস ও নাগরিক তৃতীয় টি-টোয়েন্টি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সন্ধ্যা সাড়ে ৭টা, সনি … Read more

কারাতেতে নতুন দিগন্ত, ১২০০ প্রতিযোগীকে নিয়ে মহাযজ্ঞ

সটোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশন যার সংক্ষিপ্ত নাম ‘এস কে আই এফ’ এবার ঢাকায় আয়োজন করতে যাচ্ছে চারদিন ব্যাপি কারাতের মহাযজ্ঞ। ১৮ থেকে ২১ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে বসবে এস কে আই এফ-বাংলাদেশ উন্মুক্ত ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। আসন্ন ইভেন্ট উপলক্ষে গুলশানের একটি অভিজাত হোটেলে রোববার এক সংবাদ … Read more

সূচনা কালিহাতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কালিহাতি, টাঙ্গাইল। কালিহাতি উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সূচনা কালিহাতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে কালিহাতি সংসদীয় আসনের ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ফুটবল দল অংশ নেয়। শুরু থেকেই প্রতিযোগিতাটি নিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল। প্রবাসে … Read more

টিভিতে আজকের যত খেলা

বিশ্ব ক্রীড়াঙ্গনে সোমবার (১৫ সেপ্টেম্বর) রয়েছে বেশ কয়েকটি ইভেন্ট। এশিয়া কাপে আজ রয়েছে ২টি ম্যাচ। শ্রীলঙ্কার মুখোমুখি হবে হংকং, আর স্বাগতিক আরব আমিরাত মুখোমুখি হবে ওমানের। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি- ক্রিকেট এশিয়া কাপ ক্রিকেট আরব আমিরাত-ওমান সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিক শ্রীলঙ্কা-হংকং রাত সাড়ে ৮টা, টি স্পোর্টস ও নাগরিক এনসিএল টি-টোয়েন্টি … Read more

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ ভারতের

স্বপ্নভঙ্গ ভারতের। গত সপ্তাহেই দেশটির ছেলেরা এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল। একই পথে হাঁটছিল মেয়েরাও। মেয়েদের এশিয়া কাপ হকিতে ফাইনালেও উঠেছিল ভারত। তবে ফাইনাল হেরে শিরোপা উল্লাসে মাতা হয়নি তাদের। রোববার ফাইনালে আয়োজক চীনের সামনে দাঁড়াতেই পারল না হরেন্দ্র সিংয়ের টিম। ৪-১ গোলে ভারতকে হারিয়ে এশিয়া সেরা হওয়ার পাশাপাশি চীন যোগ্যতা অর্জন করে নিল পরের … Read more

অ্যানফিল্ডে দর্শকের সঙ্গে ঝগড়া করে লাল কার্ড দেখলেন সিমিওনে

চ্যাম্পিয়ন্স লিগের নাটকীয় রাতে অ্যানফিল্ডে হার মেনেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। লিভারপুলের কাছে ৩-২ গোলে পরাজয়ের পর ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তেই আলোচনায় চলে আসেন দলের কোচ দিয়েগো সিমিওনে। শেষ মুহূর্তে ভার্জিল ফন ডাইক গোল করে লিভারপুলকে জয় এনে দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে সাইডলাইনে। টিভি ক্যামেরায় দেখা যায়, লিভারপুল সমর্থকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন সিমিওনে। একপর্যায়ে পরিস্থিতি … Read more

গার্দিওলার চোখে ইতিহাসের সেরা কোচ কে?

কোচদের বর্তমান রাজা বলা হয় তাকে। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ থেকে ম্যানসিটি—যেখানেই গেছেন, পেপ গার্দিওলা হয়ে উঠেছেন সাফল্যের প্রতীক। তবুও নিজের কাছে ইতিহাসের সেরা কোচ বেছে নিতে গিয়ে তিনি অবাক করে দিলেন সবাইকে। সিটির কোচ নির্বাচিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্যার আলেক্স ফার্গুসনকেই। ম্যানচেস্টার ডার্বিতে জয় পাওয়ার পর টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা নির্দ্বিধায় বলেন, ‘তিনি … Read more

প্রকাশিত হলো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির আত্মজীবনী

আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির জীবনকাহিনি নিয়ে প্রকাশিত হলো নতুন বই—‘স্কালোনি: অফিসিয়াল বায়োগ্রাফি’। খ্যাতিমান লেখক দিয়েগো বোরিনস্কির লেখা এই গ্রন্থে উঠে এসেছে কোচিং জীবন ছাড়াও তার খেলোয়াড়ি ক্যারিয়ারের নানা অজানা অধ্যায়। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আত্মজীবনীর খবর দেন স্কালোনি। বইটি বর্তমানে আর্জেন্টিনার সব বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। দাম রাখা হয়েছে প্রায় ২৮ হাজার … Read more

১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটাল স্পেন। লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ২০১০ বিশ্বকাপজয়ী দলটি। সর্বশেষ ২০১৪ সালের জুনে, ব্রাজিল বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল তারা। এরপর দীর্ঘ বিরতি শেষে আবারও বিশ্ব ফুটবলের নাম্বার ওয়ান দল স্পেন। সাম্প্রতিক ফিফা র‌্যাঙ্কিংয়ে স্পেনের প্রাপ্ত পয়েন্ট ১,৮৭৫.৩৭। খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে … Read more

আর্জেন্টিনা ও ব্রাজিলকে দুঃসংবাদ দিল ফিফা

ফিফা প্রকাশিত সর্বশেষ পুরুষদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছে স্পেন। ২০১৪ সালের পর তারা প্রথম স্থান অর্জন করেছে। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে ফ্রান্স। এই দুই দলের এক ধাপ করে উন্নতি হয়েছে। বিপরীতে দুই বছরের আধিপত্যের অবসান ঘটেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। প্রথম স্থান হারিয়ে তারা এখন তিনে নেমেছে। একইভাবে দুঃসংবাদ পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও। এক ধাপ … Read more